1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে চরমোনাই এর সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে চরমোনাই এর সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৮ বার

নীলফামারীতে আগামীকাল সোমবার (২৩ই জুন) দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, শায়েখ চরমোনাই এর সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখা কার্যালয়ে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও প্রচার মিডিয়ার সাংবাদিকদের সাথে দলের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী বলেন, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এই জনসভা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ছাড়াও কেন্দ্রীয় ও জেলা, উপজেলার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান বিল্পব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট এম.হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মাওলানা মুহাম্মদ আনিছুর রহমানসহ অনেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com