1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এনসিপির ময়মনসিংহ জেলার সমন্বয় কমিটিতে জুলাই বিপ্লবী মাসুদ রানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এনসিপির ময়মনসিংহ জেলার সমন্বয় কমিটিতে জুলাই বিপ্লবী মাসুদ রানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭০ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩৫ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ ফুলবাড়ীয়ার কৃতিসন্তান এ্যাডভোকেট জাবেদ রাসিন। ৩৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটির মধ্যে অন্যতম সমন্বয়ক তারাকান্দা উপজেলার জুলাই বিপ্লবী নেতা মোঃ মাসুদ রানা নবদূতকে বলেন, জুলাই বিপ্লবে যেভাবে বুক পেতে দিয়ে আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়ে দীর্ঘদিনের একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটিয়েছে। ঠিক একইভাবে আগামী দিনে এনসিপির নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত, জবাবদিহি মূলক রাষ্ট্র গঠনে প্রয়োজন আবারো বুক পেতে দিবে।

চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এনসিপি জনগণের কাছে দায়বদ্ধ।

উল্লেখ্য তারাকান্দা উপজেলার বিপ্লবী নেতা মোঃ মাসুদ রানা ছিলেন সাহসী ভূমিকায়, ফেসবুক থেকে শুরু করে জুলাই বিপ্লবে ছিলেন আগ্নেয়গিরি ১৬ জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রেল অবরোধ করে আন্দোলনে অংশগ্রহণ করেন।

এর আগে ১১ জুলাই শাহবাগে দাদার কোটা নাতির কোটা মানবেনা ছাত্র সমাজ এমন ফ্লেকাট নিয়ে প্রশংসায় বসেন। ১৯ জুলাই ঐতিহাসিক টাউন হল থেকে বাইপাস সড়ক অবরোধে ছিল তার সাহসী ভূমিকায়। শহীদ সাগরে যে মিলে শহীদ হন সেই মিছিলে ছিল তার বিশেষ অবদান।

১৮ জুলাই উপদেষ্টা আসিফ মাহমুদ, গণ অধিকার পরিষদের ফারুক হাসান সহ কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম সারির অনেক নেতাকর্মীদের ইনবক্সে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়ে খুদে বার্তা দেন যেন বৈষম্য বিরোধী আন্দোলন সরকার পতন আন্দোলন মোড় নেয়। মোঃ মাসুদ রানা প্রবাসে থাকা অবস্থায় ২০১৮ সালের কোটা সংরক্ষণ আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ আন্দোলনে দেশের বাহিরে থেকেও প্রবাসীদের নিয়ে ভিন্ন ভাবে ভুমিকা রেখেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com