1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জয়পুরহাটের কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জয়পুরহাটের কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত 

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৭ বার

 

জয়পুরহাটের কালাইয়ে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় মহিলা সংস্থার কালাই উপজেলা কেন্দ্রের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
সাজিয়া আফরীন প্রশিক্ষণ কর্মকর্তা এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মহতামিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনসহ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, এখন আর নারীদের বসে থাকার সময় নেই, যে কোনো উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছে এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছে। এর পাশাপাশি পরিবারের খোঁজ খবর ও সন্তানেরা সঠিক ভাবে লেখাপড়া করছেকিনা তা দেখভাল রাখার বিষয়ে গুরুত্বারোপন করেন তিনি।

পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া২০০ জনসহ আরও ১০জন মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com