1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে কাব কার্নিভাল অনুষ্টিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে কাব কার্নিভাল অনুষ্টিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৬ বার

নীলফামারীতে কাব কার্নিভাল অনুষ্টিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর ১২ টায় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব কার্নিভালের উদ্বোধন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল,সহকারি শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানি, বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, সদর উপজেলার সাধারণ সম্পাদক মশিউর রহমান,কমিশানার বদরুন্নাহার,সহকারি কমিশনার আব্দুল আলীম লিমন প্রমূখ।

এর আগে সকাল সাড়ে ১১টায় সারাদেশে ভার্চুয়ালি কাব কার্নিভালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সদর উপজেলা স্কাউটসের সহকারি কমিশনার আব্দুল আলীম লিমন জানান বাংলাদেশ স্কাউটস,প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপক ও সদর উপজেলা স্কাউটসের আয়োজনে এই কাব কার্নিভাল অনুষ্টিত হয়েছে। এতে সদর উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১জন কাব শিক্ষক ও ৬জন কাব শিক্ষার্থীরা অংশ নেয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com