1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সংবাদ প্রকাশের পর অবশেষে ধনুট সদর ভূমি অফিসের পিয়নের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সংবাদ প্রকাশের পর অবশেষে ধনুট সদর ভূমি অফিসের পিয়নের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬২ বার

বগুড়া সংবাদদাতা : বগুড়ার ধনুট উপজেলার সদর ভূমি অফিসের অফিস সহকারী আওয়ামী ধাঁন্দাবাজ মো: জামাল উদ্দিন প্রধানের অবৈধভাবে অর্জিত সম্পদের বিরুদ্ধে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে অফিসের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

ধুনট উপজেলার সদর ভূমি অফিসের পিয়ন মো:জামাল উদ্দিন প্রধান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ নিয়ে চুটিয়ে চাকরি করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনে গেছেন। বর্তমানে চাকুরী বাঁচানোর চেষ্টায় আওয়ামী ভোল্ট পাল্টিয়ে কতিপয় অসাধু নেতা কর্মীর যোগসাজসে বিএনপির ছাতার তলে আশ্রয় নিয়েছে। এ সংক্রান্ত  স্বচিত্র সংবাদ ইয়ুথ টেলিভিশনে প্রকাশ হলে জেলা প্রশাসন নড়ে চড়ে বসে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শাজাহানপুর এসিল্যান্ডের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে পিয়ন মো: জামাল উদ্দিন প্রধানের অবৈধ সম্পদের তথ্য বিবরণী জেলা প্রশাসনের বরাবরে দাখিল করার নির্দেশ প্রদান করা হয়।

প্রকাশ থাকে যে,তথ্য গোপন করে জ্ঞাত আয় বহিভুত সম্পদ অর্জন করায় সরকারি কর্মচারী আচরণ বিধি ১৯৭৯ অনুযায়ী মো:জামাল উদ্দিন প্রধানের উক্ত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com