
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইসকন ঠাকুরগাঁও এর আয়োজনে পৌর শহরের গোবিন্দ নগর মন্দির পাড়া এলাকা থেকে শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে একটি রথযাত্রাটি বের হয়। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময়ে ইসকন বাংলাদেশ এর সহ-সভাপতি ও গড়েয়া মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, প্রফেসর মনতোষ কুমার দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি মনোরঞ্জন সিংসহ অন্যান্যরা।
এছাড়াও ঠাকুরগাঁও পৌর শহরে কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির ও রাম মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আসছে ৫ই জুলাই শনিবার বিকেলে উল্টোরথের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই উৎসবটি।