1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে অফিসার্স কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে অফিসার্স কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জেলার সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে অফিসার্স কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) রাতে নীলফামারী পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম।

এতে জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা পুলিশ টিম ও সৈয়দপুর-১ টিম। এতে ২-০ সেটে জয়লাভ করে জেলা পুলিশ। দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে জেলা বিচার বিভাগ ও ডিমলা-২। এতে ২-১ সেটে জয় লাভ করে ডিমলা-২।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়, সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান, জেলা গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) এর উপ-পরিচালক খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের আয়োজনে ও অফিসার্স ক্লাবের সহযোগিতায় এই টুর্নামেন্টে জেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের অংশগ্রহণে গঠিত ২০ টি দল খেলায় অংশগ্রহণ করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com