1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড, গ্রেফতার ৫ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুমিল্লায় হিন্দু নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড, গ্রেফতার ৫

বিশেষ প্রতিনিধি - মোঃ রাশেদুল ইসলাম
  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৪ বার

 

কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ঘরে ঢুকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পর ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৯ জুন) ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেফতার করা হয়। একই মামলায় অভিযুক্ত তার অন্যান্য সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শহীদের ছেলে ফজর আলী, আব্দুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে মো. আরিফ, মো. তালেম হোসেনের ছেলে মো. অনিক। তারা সবাই কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভিডিও ও মামলার তদন্তের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছি। যারা ভিডিও ধারণ ও ছড়িয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে।’

তিনি আরও বলেন, ‘ভিডিও ছড়ানোও একটি গুরুতর অপরাধ। এই ঘটনার প্রতিটি অংশ বিশ্লেষণ করে আমরা নিশ্চিত করছি—অপরাধী কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।’

এদিকে, ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার গভীর রাতে। মুরাদনগরের বাহেরচর পাচকিত্তা গ্রামে এক হিন্দু নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন অভিযুক্ত ফজর আলী। বাড়িতে ওই সময় নারীর বাবা-মা ছিলেন না। সুযোগ বুঝে ফজর আলী কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করেন ভুক্তভোগী নারী।

এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে ধরে মারধর করে। কেউ কেউ সেই মুহূর্তের একটি ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অন্তত ১০ থেকে ১২ জন যুবক ঘরে ঢুকে নারীর ওপর শারীরিক নির্যাতন চালাচ্ছেন। পরে, ভুক্তভোগী নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শুক্রবার নির্যাতিত নারী নিজেই মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় মূল অভিযুক্ত করা হয় ফজর আলীকে। ভুক্তভোগী জানান, তাঁর স্বামী পাঁচ বছর ধরে বিদেশে থাকেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে এবং ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

এই বিষয়ে, কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত জঘন্য ও হৃদয়বিদারক। আমরা মূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছি। যারা ভিডিওতে নির্যাতনের সঙ্গে যুক্ত, তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com