1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাটোরে দু’পক্ষের সংঘর্ষে (এনসিপি) নেতা ও গৃহবধুসহ ৫ জন আহত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাটোরে দু’পক্ষের সংঘর্ষে (এনসিপি) নেতা ও গৃহবধুসহ ৫ জন আহত

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪১ বার

 

নাটোরের বড়াইগ্রামে ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা সংস্করণ কে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও গৃহবধুসহ ৫ জন আহত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল সাড়ে দশটার দিকে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রাম এলাকায় এঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা যায়,
বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামে মোঃ মুরাদ হাজির ব্যক্তিগত জমির উপর দিয়ে স্থানীয় লোকজন চলাচল করতো । সোমবার সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড়াইগ্রাম উপজেলা কমিটির যুগ্ন-সমন্বয়ক মোঃ মাহমুদ উনন নুহু ও তার বাবা মোঃ রকিব উদ্দিনসহ ওই গ্রামের কিছু লোকজন মুরাদ হাজির জমির উপরে দিয়ে স্থানীয় লোকজন চলাচল করতো, সেই রাস্তা মেরামত এর কাজ ( রাস্তা সংস্করণ) এর কাজ শুরু করে।

পরে জমির মালিক মুরাদ হাজি নিশেধ ও বাধাঁ প্রদান করলে তাহারা জোরপূর্বক রাস্তা সংস্করণ এর কাজ করতে থাকে। এঘটনা দু’গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে দুই গ্রুপের ৫ জন আহত হয়।

আহত ব্যক্তিরা হলেন, মাহমুদ উনন নুহু ও তার পিতা মোঃ রকিব উদ্দিন, জমির মালিক মোঃ মুরাদ হাজি ও তার ছেলে মোঃ সেলিম, ও মুরাদ হাজির পুত্রবধূ মোছাঃ মিতা খাতুন।

জমির মালিক মুরাদ হাজীর অবস্থা আশংকাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ও জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতা নুহু সহ বাকি ৪ জন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল), নাটোর শোভন চন্দ্র হোড় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com