1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে মাদক সহ গ্রেফতার ৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে মাদক সহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১৩৬ বার

উৎপল ঘোষ যশোর জেলা প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে গতকাল ২৯ জানুয়ারি গভীর রাতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প ও যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোঃ লায়েক উজ্জামান, পরিদর্শক নেতৃত্বে গঠিত একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যে, যশোর জেলার ঝিকরগাছা থানাধীন বাকড়া ইউনিয়ন এর বড় খলসী এলাকার কচুয়ার বিলে মোঃ শরিফুল ইসলাম এর মাছের ঘেরের পাশে টং ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে।

র‍্যাব -৬,সিপিসি-৩ কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, রাত আনুমানিক সাড়ে আটটায় জেলার ঝিকরগাছায় এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ী খলসী মোড়লপাড়া এলাকার গহর সাতক্ষীরা কলারোয়া থানাধীন খিতিবদিয়া এলাকার কিতাব আলী মোড়লের পুত্র মোঃ মিলন হোসেন ও খিতিবদিয়া এলাকার হাবিবুর রহমানের পুত্র মোঃ আলী হায়দারকে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্ত মতে ঘেরের টং ঘর হইতে হতে ২ টি নীল জিপারযুক্ত পলিথিন প্যাকেটের মধ্যে রক্ষিত ৩৮১ পিচ ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়,মোঃ শরিফুল ইসলাম তার নিজ ঘের (পুকুর) লোকালয় হতে দুরে এবং সে সাবেক মেম্বার হওয়ায় লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। মোঃ মিলন হোসেন (৩৫) ও ৩নং আসামী মোঃ আলী হায়দার (৫৮) মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে তাকে সহযোগীতা করতো।

জব্দকৃত আলামত সমূহ মাদকদ্রব্য অধিদপ্তরের বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com