1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭৬ বার

নীলফামারীতে জাকজমক পূর্ণ আয়োজনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার (১লা জুলাই) বেলা ১২ টায় নীলফামারী প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জবা বক্তৃতা দেন। এতে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. নাঈম শাহ।
সভায় নীলফামারী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন শাহ্ মিলনের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক হাসান রাব্বী প্রধান ও বর্তমান সাধারন সম্পাদক নূর আলম। এসময় অতিথিরা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সফল পথচলার প্রশংসা করেন এবং তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমটির প্রশংসা করেন।
জেলা বিএনপির সাধারন সম্পাদক জহুরুল আলম বলেন,“প্রযুক্তির এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া এই ভূমিকাটি যথাযথভাবে পালন করে চলেছে।”
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন,“ তথ্য প্রযুক্তির এই সময়ে মাল্টিমিডিয়া রিপোর্টিং সমাজের দর্পণ হিসেবে কাজ করছে। গণমাধ্যমের উচিত তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, যাতে করে জনগণ প্রকৃত সংবাদ জানতে পারে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সেই চেষ্টাটাই করছে বলে আমি মনে করি।”
এসময় কালের কণ্ঠের প্রতিনিধি ভূবন রায় নিখিল, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিক, এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, ইত্তেফাকের প্রতিনিধি শীষ রহমান, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, খোলা কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন, শিক্ষা বার্তার প্রতিনিধি সুভাষ বিশ্বাস, রুপালী দেশ পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম, ইয়ুথ টেলিভিশন এর স্টাফ রিপোর্টার মোঃ খলিলুর রহমান, আমার বার্তার প্রতিনিধি বিএম খাজা নেওয়াজ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com