1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি সরকারি চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি সরকারি চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন

লালমনিরহাট বিশেষ প্রতিনিধি, রাশেদুল ইসলাম
  • আপডেট সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৭ বার

 

লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে আজ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে “তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড প্রদান করা হলো।

প্রসঙ্গত, গত বছর নয়ই অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মির নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিলো।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সাময়িক বরখাস্ত হওয়া ওই মামলা করা হয়েছিলো।

মামলার বাদী বাদী এজাহারে উল্লেখ করেছিলেন, তাপসী তাবাসসুম একজন সরকারি কর্মচারী হয়ে ফেসবুকে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তার মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ।

এর পর আদালতে হাজির হয়ে জামিন নিয়েছিলেন তিনি।এর আগে গত বছর সাতই অক্টোবর প্রধান উপদেষ্টার সমালোচনায় করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো।

তখন তিনি লালমনিরহাটে কর্মরত ছিলেন। ২০২২ সালের ৮ই ডিসেম্বর সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলা প্রশাসনে যোগদান করেছিলেন মিস তাপসী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com