1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে ৫ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে ৫ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫১ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দূর্গম চরে পাঁচ বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।  ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার  (১ জুলাই) বিকেলে চরগিরিশ ইউনিয়নের গিরিশ বাজার এলাকায়। এই ঘটনায় আজ বুধবার (২ জুলাই) কাজিপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা। 

থানায় দেয়া অভিযোগসূত্রে  জানা গেছে,  মঙ্গলবার দুপুরে শিশুটি  বাড়ির পাশের টিউবওয়েলে পা ধুতে যায়। এসময়  প্রতিবেশী শামছুল হক(৬০) ওই শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি  নির্জন গলির মধ্যে নিয়ে  স্পর্শকাতর স্থানে হাত দেয়। শিশুটি ব্যথা পেয়ে কাতরে উঠলে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দ্রুত সটকে পড়ে শামছুল হক। এরপর মা তাকে গোসল করাতে গেলে শিশুটি তখন শরীরে ব্যথার কথা জানায় এবং ব্যথা পাবার ঘটনা বলে দেয়।  এদিকে এই ঘটনার পর থেকে শামছুল বাড়ি থেকে আত্মগোপনে চলে গেছে। তবে লোক মারফত শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। কাজিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জানান, বিকেলে থানায় এজাহার দায়ের হয়েছে। দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com