
মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল গত ৩০ জানুয়ারি আনুমানিক সন্ধ্যা ৭ টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি বাজার এলাকা থেকে ২৮ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী কে আটক করে।
আটককৃত আসামী হলেন মোঃ তুষার আকন্দ (৩২), পিতা-মৃত আব্দুর রহমান, গ্রাম-পশ্চিম বালিঘাটা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট ।
র্যাব জানান গ্রেফতারকৃত আসামী তুষার একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমনি একটি গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে পাঁচবিবি এলাকা থেকে আটক করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।