1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জুলাই জুড়ে থাকছে আবহাওয়ার একাধিক দুঃসংবাদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জুলাই জুড়ে থাকছে আবহাওয়ার একাধিক দুঃসংবাদ

বিশেষ প্রতিনিধি, রাশেদুল ইসলাম
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৮৫ বার

পেরিয়ে যাচ্ছে আষাঢ়ের ১৮ দিন। এখনও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। এর মধ্যেই চলতি মাসে আরও তিন থেকে সর্বোচ্চ পাঁচটি তাপপ্রবাহের আভাস দিলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুধু তাই নয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে বেশ কয়েকটি লঘুচাপ, যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে কয়েকটি। ফলে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে উপকূলীয় অঞ্চলে।
বুধবার (২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মমিনুল ইসলামে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।

পূর্বাভাস অনুযায়ী, চলতি জুলাই মাসে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে তিন থেকে সর্বোচ্চ পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ।
এ ছাড়া এ মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, নেই বন্যার কোনো আশঙ্কা।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে এ মাসে। বজ্রসহ বৃষ্টি হতে পারে ১০ থেকে ১২ দিন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights