1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চুনারুঘাটে সাংবাদিক অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি, কুখ্যাত মাদক কারবারি ফয়সালের বিরুদ্ধে আদালতে মামলা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চুনারুঘাটে সাংবাদিক অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি, কুখ্যাত মাদক কারবারি ফয়সালের বিরুদ্ধে আদালতে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৫ বার

 

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জুয়েল আকরাম রানাকে অপহরণের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ফয়সাল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ জুলাই) মামলাটি দায়ের করেন দৈনিক মতপ্রকাশ ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি জুয়েল আকরাম রানা। আদালত মামলাটি আমলে নিয়ে চুনারুঘাট থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাংবাদিক জুয়েল আকরাম রানা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার মাদক চক্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে আসছেন। এরই ধারাবাহিকতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সাল মিয়ার বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত ফয়সল।

অভিযোগে বলা হয়, গত ৫ জুন সকাল ১১টার দিকে চুনারুঘাট পৌর শহরের বাল্লা সড়কে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে ফয়সাল ও তার সহযোগীরা জুয়েলের পথরোধ করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেন এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেন। জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ফয়সাল মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চুনারুঘাট থানার মামলা নং ০৩/২০৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৭(খ)/২১ ধারায় এবং মামলা নং ২৫/২৯২, দণ্ডবিধির ৪৪৪/৪৪৮/৪২৭/৩২৩/৩০৭/৩৮০/৫০৬(২)/৩৫৪/৩৪ ধারায় মামলা রয়েছে।

জুয়েল আকরাম রানা বলেন, ‘‘আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। ফয়সালের মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের খবর প্রকাশ করাতেই সে ক্ষিপ্ত হয়ে এই জঘন্য আচরণ করেছে। আমি ন্যায়বিচার চাই।’’

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com