1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
স্ত্রীর যৌতুকের মামলায় চাকরিচ্যুত সেই এসআই গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

স্ত্রীর যৌতুকের মামলায় চাকরিচ্যুত সেই এসআই গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৮ বার

 

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে চাকরিচ্যুত এসআই মো. আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান ।

আতিকুর রহমান চুয়াডাঙ্গা সদর থানার যুগীরহুদা গ্রামের আবু বক্করের ছেলে।
স্থানীয়রা জানান, আতিকুর রহমান ২০১৬ সালে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকার নুরজাহান শেখকে বিয়ে করেন। তবে নানা ধরনের যৌতুক ও নির্যাতনের অভিযোগ ও প্রথম স্ত্রীর অনুমতি বাদেই বিউটি খাতুন নামে এক পুলিশ কনস্টেবলকে বিয়ে করলে প্রথম স্ত্রী ২০১৯ সালে তার বিরুদ্ধে মামলা করেন। পরে বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত হলে ২০২২ সালে আতিকুর রহমানকে চাকরিচ্যুত করা হয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রথম স্ত্রীর করা যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আতিকুর রহমানকে বুধবার ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে চুয়াডাঙ্গা সদর থানার হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, সদর থানা পুলিশের এসআই বাবলু খানের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com