1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কোয়ার্টারের আগেই কাতার বিশ্বকাপকে পেছনে ফেললো ক্লাব বিশ্বকাপ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কোয়ার্টারের আগেই কাতার বিশ্বকাপকে পেছনে ফেললো ক্লাব বিশ্বকাপ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৮৪ বার

 

কোয়ার্টার ফাইনালের আগেই ইতিহাস গড়ল চলতি ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গোলসংখ্যায় ইতোমধ্যেই পেছনে ফেলেছে কাতার বিশ্বকাপকে। ২০২২ সালে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার জয়ে শেষ হওয়া সেই বিশ্বকাপে যেখানে ৬৪ ম্যাচে হয়েছিল ১৭২ গোল, সেখানে চলতি ক্লাব বিশ্বকাপে ৭ ম্যাচ বাকি থাকতেই গোলসংখ্যা ছুঁয়েছে ১৭৩।

৩২ দলের অংশগ্রহণে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত (গ্রুপ পর্বের ৪৮ এবং নকআউটের ৮ মিলিয়ে) ৫৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচগুলোতে গড় গোল হয়েছে প্রতি ম্যাচে ৩.০৮টি করে, যা সাম্প্রতিক কোনো বড় ফুটবল টুর্নামেন্টের তুলনায় বেশ উচ্চমানের।

বিশ্বকাপ ফুটবলের ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৯৮ ও ২০১৪ বিশ্বকাপে হয়েছিল ১৭১টি করে গোল, যা এতদিন সর্বোচ্চ ছিল। ২০২২ কাতার বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছায় গোলসংখ্যা ১৭২। তবে এবারের ক্লাব বিশ্বকাপে এখনো সেমিফাইনাল ও ফাইনালসহ ৭টি ম্যাচ বাকি রেখেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
বিশ্বকাপ খেলার তুলনায় গড় গোলসংখ্যা হিসেব করলে ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপই এখনও সেরা। সেই আসরে ২৬ ম্যাচে হয়েছিল ১৪০ গোল, গড় ৫.৪৮! তবে সাম্প্রতিক টুর্নামেন্টগুলোর মধ্যে ম্যাচপ্রতি গড়ে সবচেয়ে বেশি গোল এবারই দেখা যাচ্ছে।
কোন দেশের খেলোয়াড়রা বেশি গোল করেছেন?
এই ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল এসেছে ব্রাজিলিয়ান ফুটবলারদের পা থেকে মোট ২৪টি। এরপরই আর্জেন্টিনা (১৯), ইংল্যান্ড (১৩), ফ্রান্স ও পর্তুগাল (১২ করে), এবং জার্মানি ও স্পেন (৯টি করে)।

মহাদেশ বিচারে ইউরোপিয়ান ফুটবলারদের আধিপত্য স্পষ্ট। তারা করেছেন ৮২ গোল, দ্বিতীয় দক্ষিণ আমেরিকা (৫২ গোল) এবং তৃতীয় আফ্রিকা (১৫ গোল)।

এখন শুধু সময়ের অপেক্ষা, শেষ পর্যন্ত কত দূর যেতে পারে ক্লাব বিশ্বকাপের গোলসংখ্যা। তবে একটি বিষয় স্পষ্ট, আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতা এখন আর শুধুই ফাঁকা নাম নয়, মাঠের পারফরম্যান্সে বিশ্বকাপকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights