1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৫১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন জয়সাওয়াল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৫১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন জয়সাওয়াল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৭৯ বার

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রান করেছেন ইয়াশভি জয়সাওয়াল। ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও একটি রেকর্ড গড়েছেন তিনি। তরুণ এই ওপেনার ৫১ বছরের পুরনো রেকর্ড নতুন করে লিখেছেন।

১৯৭৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন সুধীর নায়েক। এত দিন পর্যন্ত ইংল্যান্ডের এই মাঠে কোনো ভারতীয় ওপেনারের খেলা সর্বোচ্চ রানের ইনিংস ছিল সেটাই। গতকাল বুধবার ৮৭ রানের ইনিংস খেলে সুধীরের সেই রেকর্ড ভেঙে দিলেন জয়সাওয়াল।

এজবাস্টনে টেস্টে ভারতীয় ওপেনারদের সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় শীর্ষে উঠে এলেন জয়সাওয়াল। দ্বিতীয় স্থানে চলে গেলেন সুধীর। এই তালিকায় তৃতীয় স্থানে আছে ১৯৭৯ সালে সুনীল গাভাস্কারের ৬৮ রানের ইনিংস। চতুর্থ স্থানে আছে ২০২২ সালে খেলা চেতেশ্বর পূজারার ৬৬ রানের ইনিংস।

হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জয়সাওয়াল। দ্বিতীয় টেস্টেও রান পেলেন। এ বারের ইংল্যান্ড সফরে ভাল ফর্মে রয়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। বুধবার টেস্ট ক্রিকেটে নিজের ১১তম ফিফটি করলেন তিনি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights