1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রেলের উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রেলের উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৯ বার

বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৫১৩ জন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সোয়া ৭টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

২০১৯ সালের ৯ ডিসেম্বর রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর ১১ ক্যাটাগরির ৫১৬টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি আরেক দফা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ২৮ জুন এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রেলের উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষার ফল দেখতে ক্লিক করুন

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights