1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে তেরোশত শিক্ষার্থী পেলো ফলজ ও ঔষধি গাছের চারা  - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে তেরোশত শিক্ষার্থী পেলো ফলজ ও ঔষধি গাছের চারা 

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৩ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট এক হাজার তিনশ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ওধুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। কাজিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা কৃষি অফিস থেকে এই চারাগাছ বিতরণ করা হয়।

প্রত্যেক শিক্ষার্থী কে মোট চারটি করে চারাগাছ  প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের প্রদানকৃত সাত প্রকারের চারাগাছের মধ্যে ছিলো বেল, আম, জাম, কাঁঠাল, অর্জুন, বহেড়া, আমলকি ও নিম।

আমিনা মনসুর ডিগ্রি কলেজে অধ্যক্ষ ফরিদুল ইসলাম বলেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসের এবারের এই ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। এতে করে শিক্ষার্থীরা গাছ লাগানোর বিষয়ে উৎসাহিত হবে।

কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপনের বিষয়ে সচেতন করে তোলা এবং ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ  লাগানো নিরুৎসাহিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীগণ সবুজায়নের সুফল পাবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com