1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পটুয়াখালী মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পটুয়াখালী মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২৩ বার

পটুয়াখালীর মহিপুরে মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। 

শুক্রবার (৪ জুলাই) সকাল পৌনে সাতটার দিকে মৎস্যবন্দর মহিপুরের গ্রামীণ ব্যাংক-সংলগ্ন কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে পড়েছিল মরদেহটি।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, সকালে রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি পরে কাছে গিয়ে ডাক দিলে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দিই। মহিপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights