1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেরপুরে চীনফেরত যুবক আটক, ৫৪ ধারায় আদালতে প্রেরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেরপুরে চীনফেরত যুবক আটক, ৫৪ ধারায় আদালতে প্রেরণ

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬৬ বার

বগুড়ার শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়ার আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক যুবকের নাম আবুল বাশার বিদ্যুৎ (২৮)। তিনি শেরপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা এবং আবদুল লতিফের ছেলে।

তার পরিবার জানিয়েছে, বাশার সম্প্রতি চীনে এমবিবিএস শেষ করে দেশে ফিরেছেন।

শেরপুর থানা পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন তাকে বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে থানায় সোপর্দ করে। পরদিন (৩ জুলাই) বিকেল ৫টায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, আটক আবুল বাশারকে রাত পৌনে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আটক আবুল বাশারের স্ত্রী মোছা. হুমায়রা হাফসা অভিযোগ করেন, “আমার স্বামী চীনে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেছে। গত ২২ জুন আমরা দু’জনেই ছুটিতে দেশে এসেছি। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে এবং একটি দলের সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে।”

শেরপুর থানার উপপরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “আবুল বাশারের বিদেশ গমন ও অবস্থানের তথ্য যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তের স্বার্থে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com