1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি মোখলেছুর রহমান-সেক্রেটারি সামাদ নির্বাচিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি মোখলেছুর রহমান-সেক্রেটারি সামাদ নির্বাচিত

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৭৫ বার

 

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলনে “বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সেক্রেটারি নির্বাচিত হয়েছে।
শুক্রবার ০৪ জুলাই জয়পুরহাট তা’লাীমুল ইসলাম একাডেমী এন্ড কলেজ মিলনায়তনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রিয় সভাপতি ইন্জিনিয়ার এম মোসলেম উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রধান উপদেষ্টা মোঃ ফজলুর রহমান সাঈদ, রাজশাহী বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, উপদেষ্টা গোলাম কিবরিয়া মন্ডল, সম্মেলন অর্গানাইজার মুহাঃ হাসিবুল আলম, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর সন্তান এস এম রাশেদুল আলম সবুজ প্রমুখ। প্রধান অতিথি বিভিন্ন প্রশ্নের উত্তরে ও তার বক্তব্যে বলেন, আমরা দেশের জন্য যুূদ্ধ করেছি, আমরা কোনো দলের হয়ে যুূদ্ধ করিনি,স্বাধীনতার পর দেশ পূনর্গঠনে যারা ভালো ভূমিকা রেখেছে, সেই সবদলে আমরা যুক্ত হয়েছি। দেশের কল্যাণে এবং মানুষের প্রকৃত অধিকার আদায়ে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমরা চুরি করবোনা, চুরি করতে দিব না। আমরা দখলদারিত্ব ও চাঁদাবাজি করবনা,করতে দিব না। দেশ ও জাতির কল্যাণে আমৃত্যু আমাদেরকে অগ্রনি ভূমিকা রাখতে হবে। দেশটা পরাধিনতার শৃঙ্খল থেকে আমরা মুক্ত করেছি। সম্মেলনে জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাঈদ- জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ জয়পুরহাট জেলা কমিটি গঠনের লক্ষে ১১ সদস্য বিশিষ্ট তালিকা পেশ করেন তা সম্মেলনে উপস্থিত সকল কাউন্সিলরগণ সম্মতি প্রকাশ করেন- সভাপতি- বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com