1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধনবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধনবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার

জহিরুল ইসলাম মিলন, (ধনবাড়ী) টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা এ মেলার উদ্বোধন করেন। মেলা উদ্বোধনের পর উপজেলা হল রুমে আলচনা সভা অনুষ্ঠিত হয়। ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসলাম হোসাইন এর সভাপত্বিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মনিরুজ্জামান বকল মেয়র ধনবাড়ী পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হুদা ভাইস চেয়ারম্যান ধনবাড়ী উপজেলা পরিষদ, খন্দকার জেব- উন- নাহার মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, মোঃ রাসেল পারভেজ তমাল উদ্যানতত্ত্ববিদ,ধনবাড়ী হর্টিকালচার সেন্টার প্রমুখ। তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ১৭ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com