1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পুঠিয়া প্রেসক্লাব'র পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি- রেজা ও সাঃ সম্পাদক- রুবেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পুঠিয়া প্রেসক্লাব’র পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি- রেজা ও সাঃ সম্পাদক- রুবেল

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহী
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬২ বার

 

রাজশাহীর পুঠিয়া প্রেসক্লাব’র নতুন ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তরের সাংবাদিক কে এম রেজাকে সভাপতি ও দৈনিক মানবজমিনের সাংবাদিক আরিফুল হক রুবেলকে সাধারণ সম্পাদক মনোনীত করে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ও পুঠিয়া প্রেসক্লাবের বিদায়ী সদস্য সচিব আরিফ সাদাত।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নয়াদিগন্ত পত্রিকার পুঠিয়া উপজেলা প্রতিনিধি আরিফ সাদাত ও সহ-সভাপতি হিসেবে দৈনিক উপচারের সাংবাদিক রফিকুল ইসলাম রফিককে মনোনীত করা হয়েছে।

এছাড়াও, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সাংবাদিক এস এম হাসানুল ইসলাম সেন্টুকে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আবু হাসাদ কামালকে ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক রকিবুল হাসান রকিকে ১ নং সাংগঠনিক সম্পাদক, দৈনিক যায়যায়কাল পত্রিকার সাংবাদিক সোহানুর রহমানকে ২ নং সাংগঠনিক সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক ঈমাম হোসেনকে দপ্তর সম্পাদক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক শাহাদত হোসেনকে অর্থ সম্পাদক, ডিবিসি নিউজের ক্যামেরাম্যান মনিরুল ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান কালুকে ক্রীড়া সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এছাড়াও দৈনিক আলোকিত সকালের সাংবাদিক মাহবুবুর রহমান, দ্য পিপলস নিউজ ২৪ এর সাংবাদিক মাহফুজুর রহমান ও রাজশাহীর সময় ডট কমের সাংবাদিক মেহেদী দামকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

সভায় কমিটির নেতৃবৃন্দ পেশাগত উৎকর্ষতা ও নৈতিকতা বজায় রাখার ওপর জোর দেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা তৈরির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।

পুঠিয়া প্রেসক্লাব’র নব-গঠিত এই কমিটি শুধু সাংবাদিকদের অধিকার ও উন্নয়নের জন্যই নয় বরং পুঠিয়া উপজেলার সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com