1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৩ মাস পর নিহত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৩ মাস পর নিহত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩১ বার

দীর্ঘ ৩ মাস পর ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

শনিবার (৫ জুলাই) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত ১১ এপ্রিল মহেশপুরের পলিয়ানপুর এলাকায় বিএসএফ বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামকে পিটিয়ে হত্যা করে। পরে ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে ওই যুবকের পরিবার বিজিবিসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। বিজিবি একাধিকবার পতাকা বৈঠক এবং কূটনৈতিক প্রচেষ্টা চালানোর পর গত ৩ জুলাই ভারতীয় পুলিশ নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তরের সম্মতি দেয়। সবশেষ আজ ৫ জুলাই দুপুরে ভারতীয় পুলিশের দায়িত্বরতরা বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ওয়াসিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com