1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রেমিককে ডেকে হাত-পায়ের নখ তুলে নিলো প্রেমিকার পরিবার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রেমিককে ডেকে হাত-পায়ের নখ তুলে নিলো প্রেমিকার পরিবার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৭২ বার

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে প্রেমিককে মুঠোফোনে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে হাত-পায়ের আঙুলের নখ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আহত প্রেমিক মো. আলমগীর (২৫) বড়উঠান ৫ নম্বর দক্ষিণ শাহমীরপুর মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর পেশায় একজন বাসচালক। বর্তমানে আলমগীর বিবাহিত। বিয়ের আগে থেকেই বড়উঠান মিয়ারহাট এলাকার গার্মেন্টসকর্মী হাবিবা আক্তারের (২৩) সঙ্গে সম্পর্কে জড়ায়। কিন্তু তাদের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় বিয়ে হয়নি। এরমধ্যে বিয়ে করে নেন আলমগীর। তবে বিয়ের পরও দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত ছিল।

গত শুক্রবার রাতে মুঠোফোনে আলমগীরকে তাদের ভাড়া বাসায় ডেকে নেন প্রেমিকা হাবিবা। এরপর রাতভর আটকে রেখে হাবিবার মা, দুই ভাই, দুই বোন এবং তাদের দুই বোনের জামাই মিলে তাকে হাত-পা ও চোখ গামছা দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় আহত যুবককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com