1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ে মডেল মসজিদ নির্মাণের স্থান পরিদর্শন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ে মডেল মসজিদ নির্মাণের স্থান পরিদর্শন

কক্সবাজার জেলা প্রতিনিধি, ওমর ফারুক
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৭৭ বার

 

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ে উপজেলা ভিত্তিক চলমান মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি টিম।
শনিবার(৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় স্থান পরিদর্শন করতে আসা টীমে ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ, ছালাম খাঁন, প্রকল্প পরিচালক মোঃ শহীদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা,ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভীসহ অন্যান্য ব্যক্তিবর্গ। প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শিত জমির ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেন। পরে লাল পতাকা টাঙিয়ে মডেল মসজিদের সীমানা নির্ধারণ করে দেয়া হয়। এদিকে উপজেলার সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্টান আলমাছিয়া মাদ্রাসা সড়ক সংলগ্ন এই জায়গাটিতে দৃষ্টিনন্দন মডেল মসজিদটি নির্মিত হওয়ার খবরে খুশি স্থানীয় মুসল্লীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com