1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে পবিত্র আশুরা পালন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে পবিত্র আশুরা পালন

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০৬ বার

প্রতিবারের ন্যায় এবারও ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। আশুরা উপলক্ষে রবিবার বিকেলে পৌর শহরের গোবিন্দ নগর, জগন্নাথপুর ও কলেজপাড়ায় তাদের ধর্মীয় অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই আশুরা অনুষ্ঠান।

পবিত্র আশুরার দিনটি মুসলিম উম্মাহর কাছে শোক ও ত্যাগের দিন হিসাবে পরিচিত আশুরা পালনে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের একটি অংশ আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদের তরিকানুযায়ী পালন করেছেন।

এরপর বিকেলে থেকে শুরু করে রাত পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা তাদের তাজিয়া নিয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ করেন।
তবে এবারের অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভালোভাবে সম্পূর্ণ করতে পারায় সন্তোষ প্রকাশ করেছে আয়োজক কমিটি। আশুরা উপলক্ষে কঠোর নিরাপত্তায় রয়েছে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights