1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবির তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট ছাত্রলীগের নেতৃত্বে ওমর-রিয়ন  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবির তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট ছাত্রলীগের নেতৃত্বে ওমর-রিয়ন 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ বার

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নোবিপ্রবির ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ওমর বিন মাহমুদকে সভাপতি ও একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবদুর রহমান রিয়নকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

তথ্য বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুর রহমান রিয়ন বলেন, ‘সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি। কৃতজ্ঞতা জানাই বর্তমান সময়ের সবচেয়ে বেশি সুপরিচিত এবং সাংগঠনিক ভাবে সবচেয়ে বেশি গতিশীল, বাংলাদেশ ছাত্রলীগ নোবিপ্রবি শাখার সংগ্রামী সভাপতি নাঈম রহমান এবং বর্তমান সময়ের সবচেয়ে সৃজনশীল এবং স্মার্ট ছাত্রনেতা জাহিদ হাসান শুভ ভাইয়ের প্রতি। আমি চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ইউনিট থেকে তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট ছাত্রলীগকে একটি ইউনিট হিসেবে গড়ে তুলতে। ছাত্রদের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে কাজ করে যাব।’

এ বিষয়ে তথ্য বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ওমর বিন মাহমুদ বলেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইয়ের প্রতি। তথ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে উনারা আমার হাতে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন আমি যেন তা যথাযথ পালন করতে পারি সেজন্য তথ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি এবং দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করে যাবো ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights