1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাবনা’য় ডিবির অভিযানে ০২ (দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাবনা’য় ডিবির অভিযানে ০২ (দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৭ বার

 

পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) মাদক বিরুদ্ধে অভিযানে এক মাদক ব্যবসায়ী কে ০২ (দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে । শনিবার ৫ জুন বিকেলে মাদক সহ তাকে ডিবি পুলিশ গ্রেফতার করেন।

জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও পুলিশ সুপার (ডিবি) মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ডিবি কর্তৃক পরিচালিত মাদকবিরোধী ধারাবাহিক এ অভিযান পরিচালনা হয়।

অভিযানটি ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) এ. কে. এম. রাসেল এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাবনা সদর থানাধীন মালঞ্চি ইউনিয়নের পাইকেল সাকিনস্থ জনৈক আবুল কাশেমের বসতবাড়ির উত্তর পাশে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।

গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী আটঘরিয়া
থানার দেবোত্তর ইউনিয়নের পাটশ্বর গাইনি পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোঃ বিপ্লব (২৯)।

এ বিষয়ে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com