1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় সরিষার ক্ষেত থেকে ব্যবসায়ির লাশ উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় সরিষার ক্ষেত থেকে ব্যবসায়ির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪০ বার

মোঃ কাওছার মিয়া দিপু বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার কাহালুতে সরিষার ক্ষেত থেকে মিলন হোসেন (৫০) নামের এক ব্যবসায়ির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ফেব্রুয়ারি ) দুপুর ১টার দিকে উপজেলার দেহর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি, বগুড়ার কাহালু উপজেলার দেহর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মিলন হোসেন (৫০)। এবং পেশায় ব্যবসায়ি ছিলেন।

জানা গেছে, শুক্রবার কাহালু উপজেলার দেহর এলাকায় সরিষার ক্ষেতে মিলনের মরদেহ পড়ে থাকতে দেখে এক যুবক। মরদেহ দেখে পুলিশকে খবর দেয় ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, মিলনের নাকে একটা ক্ষতের দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com