1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিষ্ণপুর গ্রামে প্রায় ৩’শ বাড়ীতে পোষ্টার লাগিয়ে চাঁদা দাবির মূল রহস্য উদঘাটন, ঘটনার মূল পরিকল্পনাকারী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিষ্ণপুর গ্রামে প্রায় ৩’শ বাড়ীতে পোষ্টার লাগিয়ে চাঁদা দাবির মূল রহস্য উদঘাটন, ঘটনার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ বার

কাহালুর বিষ্ণপুর গ্রামে প্রায় ৩’শ বাড়ীর দরজা ও দেওয়ালে পোষ্টার লাগিয়ে চাঁদা দাবির মূল রহস্য উদঘাটন ঘটনার মূল পরিকল্পনাকারী রবিউল গ্রেফতার। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা সহ থানার একটি টিম বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে মুরইল বিষ্ণপুর এলাকা হতে উক্ত ঘটনার মূল পরিকল্পনাকারী রবিউল ইসলাম (২৩) গ্রেঝতার করা হয়েছে। গ্রেফতারকৃত রবিউল ইসলাম বিষ্ণপুর পুকুর পাড়া গ্রামের আব্দুল মোমিন এর পুত্র। থানা পুলিশ তার কাছে থাকা চাঁদা দাবির পোষ্টার সহ মোট ৪টি পোষ্টার, ১টি পেনড্রাইভ ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। উল্লেখ্য যে, গত ৩০ সেপ্টেম্বর/২৩ইং তারিখে রাতে কে বা কাহারা কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মাঝাগাড়ী, মিস্ত্রীপাড়া, মুন্নাপাড়া সহ মুরইল গ্রামের দপ্তরী পাড়ার প্রায় ৩’শ বাড়ীর দরজা ও দেওয়ালে বাড়ীওয়ালার কাছ থেকে ২”শ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত নেওয়ার জন্য চিরকুট লাগানো হয়েছে। দরজায় চিরকুটে উল্লেখ্য করা হয়েছে ১ অক্টোবর হতে ৬ অক্টোবর তারিখের মধ্যে ৩ হাজার টাকা দিতে হবে। না হইলে ৭ তারিখে আপনাদের ছেলে মেয়ে হারায় গেলে আমার কোন কিছু করার থাকবে না। আমি বা আমরা কে সেটা না খুঁজে আমি যা বলছি সেটা করার চেষ্টা করেন তাহলে কিছু হবে না। অল্প কিছু টাকার জন্য বাচ্চাদের বিপদে ফেলবেন না। যদি ছেলে মেয়ের মঙ্গল চান তাহলে লোয়া পুকুর সোলার লাইটের সাথে যে বক্র থাকবে। নিজের টাকার সাথে একটা কাগজে নিজের নাম লিখিয়ে ঐ বক্রে ফেলান আর নিজের বাচ্চাদেরকে সুরক্ষিত করুন ধন্যাবাদ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights