1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ছয় দফা দাবী বাস্তবায়নে হেলথ এ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসুচি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ছয় দফা দাবী বাস্তবায়নে হেলথ এ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসুচি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৭ বার

 

ছয় দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি হয়েছে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার ব্যানারে। এতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।

মঙ্গলবার(৮জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। কর্মসুচি চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আনজারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মমিনুর রহমান। অন্যান্যের মধ্যে সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক জিকরুল হক সম্রাট, ডিমলা উপজেলা সাধারণ সম্পাদক রবিউল করিম, জলঢাকা উপজেলা সাধারণ সম্পাদক মানিকুজ্জামান মানিক, কিশোরীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম বক্তব্য দেন।

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নিতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তি উচ্চতর গ্রেড প্রদানের দাবী করে আসছে। আমরা এই কর্মসুচি থেকে দ্রুত ছয় দফা দাবী বাস্তবায়নে জোড় দাবী জানাচ্ছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com