1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গতি কমাতে ৯৯৯-এ যাত্রীর ফোন, আটকের পর যা জানা গেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গতি কমাতে ৯৯৯-এ যাত্রীর ফোন, আটকের পর যা জানা গেল

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫৫ বার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক যাত্রীর ফোন পেয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চুরি হওয়া একটি যাত্রীবাহী বাসসহ এক চোরকে আটক করেছে। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকা থেকে বাসটি আটক করা হয়।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ের পুলিশ অ্যাডিশনাল ডিআইজি খাইরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। আটক শহিদুল ইসলাম (৩০) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রশিদুল ইসলামের ছেলে।

 

খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শরীফ হোসেন নামে এক যাত্রী ৯৯৯-এ ফোন করেন। তিনি জানান, মহাসড়কে বাসের চালক বেসামাল হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন, এতে যাত্রীদের জীবন বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এরপর কুমিরা থানার এসআই ফারুক আজম হাইওয়ে পুলিশ সীতাকুণ্ডের ইদুলপুর এলাকা থেকে বাসটি আটক করেন। এ সময় বাসের চালককে গাড়ির কাগজপত্র দেখাতে বললে তিনি ব্যর্থ হন। তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি জানান, বাসটি চুরি করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পরে কুমিরা হাইওয়ে থানা চট্টগ্রামের বাস মালিক সমিতির সহযোগিতায় বাসের প্রকৃত মালিককে খুঁজে বের করে।

 

এসময় বাসের মালিক ভানু দে পুলিশকে জানান, গাড়িটি গত ৬ জুলাই তার চট্টগ্রামের বোয়ালখালী বাড়ির সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় একটি মামলাও করেছেন তিনি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী বলেন, বাস চুরির ঘটনায় বোয়ালখালী থানায় যে মামলা দায়ের হয়েছে, ওই মামলায় আটক শহিদুলকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত বাসটিও পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com