1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজনৈতিক এজেন্ডার ফাঁদে পা দেবেন না, সতর্ক করলেন সালমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজনৈতিক এজেন্ডার ফাঁদে পা দেবেন না, সতর্ক করলেন সালমান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০৩ বার

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশ। দিবালোকে, জনসমক্ষে এমন নির্মম ঘটনা স্তম্ভিত করেছে সকলকে। 

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহাগকে হত্যার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়তেই প্রতিবাদের ঝড় বইছে। সাধারণ মানুষ থেকে শুরু শোবিজাঙ্গনের তারকারাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন, কঠোর বিচারের দাবি করেছেন।

তবে সোহাগের এই ঘটনায় সাধারণ মানুষকে রাজনৈতিক কোনো এজেন্ডার ফাঁদে পা না দিতে সতর্ক করেছেন আলোচিত অভিনেতা ও মডেল সালমান মুক্তাদির।

শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে সালমান লিখেছেন, যে ধর্ষণ আর হত্যাকাণ্ড আপনাকে কষ্ট দেয়, সেগুলো পাশের রাজনৈতিক লোকগুলোর কাছে আনন্দের খোরাক হয়ে দাঁড়ায়। শুধু কোনও জাতীয় সংকটে কেউ আপনার পক্ষে কথা বলছে বলে মনে করবেন না যে তারা ন্যায়বিচারের পক্ষে আছে। তারা শুধু সুযোগটাকে কাজে লাগাচ্ছে নিজেদের স্বার্থের জন্য। মানবতার জন্য নয়, সহমর্মিতার জন্য নয়।

এই অভিনেতার কথায়, যারা নিঃস্বার্থভাবে সবসময় আপনার পাশে থেকেছে, তাদের অনেকেই তাদের জীবন বা হাত-পা হারিয়ে ফেলেছে। যারা সত্যি দেশের ভালোর জন্য কাজ করতে চায়, তারা কখনও রাজনৈতিক ফলাফলের জন্য কাজ করে না।

সালমান মুক্তাদির সতর্ক করে বলেন, চারপাশ চিনুন। যারা আপনার আবেগকে ব্যবহার করে তাদের লক্ষ্য পূরণ করতে চায়, তাদের ফাঁদে পা দেবেন না। তারা চায় আপনি আবেগপ্রবণ হয়ে পড়ুন, আপনি অসহায় বোধ করুন। যাতে আপনি তাদেরকেই আপনার ত্রাণকর্তা হিসেবে ভাবেন। শুধু রাজনৈতিক সংগঠনের পেছনে দৌড়াবেন না। আপনার লক্ষ্য হওয়া উচিত অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে দাঁড়ানো। তারা কোন দলে সেটা মুখ্য নয়।

সালমানের ভাষায়, সব অপরাধীই রাজনৈতিক নয়। কিন্তু আমরা হয়তো একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছি—যদি আমাদের লক্ষ্য হয় শুধু একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যাওয়া, তাহলে আমরা পক্ষপাতদুষ্ট হয়ে যাই। আমরা তখন প্রকৃত অর্থে অপরাধের বিরুদ্ধে নয়, বরং সেই দলের করা অপরাধের বিরুদ্ধেই সীমাবদ্ধ থেকে যাই। অথচ বাংলাদেশে প্রতিটি অপরাধীর শাস্তি হওয়া উচিত। প্রতিটি অপরাধ দিনের আলোয় আসা উচিত।

‘অন্যের রাজনৈতিক এজেন্ডার ফাঁদে পা দেবেন না। আপনার মানবতা এবং সহমর্মিতাকে রাজনৈতিক হাতিয়ার হতে দেবেন না।’

এরপর সোহাগের ঘটনা উল্লেখ করে অভিনেতা বলেন, সোহাগের ঘটনাটি ইন্টারনেটে আসতে দুই দিন লেগে গেছে। আপনি বলছেন ইন্টেলিজেন্স রিপোর্ট, অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, এনসিপি কেউই ৭২ ঘণ্টার মধ্যে কিছুই জানল না, কেউ কিছু বলল না, অবস্থান নিল না। বিএনপিকে তাদের লোকজনের কার্যকলাপের জন্য কেউ দায়ী করল না। অর্থাৎ এতো বড় বড় সংগঠন থাকার পরও ফেসবুকের কিশোর-তরুণরাই সবচেয়ে আগে তথ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com