1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চিকিৎসককে হেনেস্তার প্রতিবাদ করে বিএনপি নেতার চড় খেলেন এক নারী, থানায় অভিযোগ  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চিকিৎসককে হেনেস্তার প্রতিবাদ করে বিএনপি নেতার চড় খেলেন এক নারী, থানায় অভিযোগ 

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১৬ বার

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে নাজেহালের প্রতিবাদ করে বিএনপি নেতার মারধরের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় গত শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভু্ক্তভোগী ওই গৃহবধূ বীথি আক্তার।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান অভিযুক্ত বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু। তিনি মেডিকেল অফিসার প্লাবন হালদারকে বলেন, তিন দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় পা কেটে গেছে। এ সময় চিকিৎসক প্লাবন তাকে টিটেনাস ইনজেকশন নেয়ার পরামর্শ দেন। পরামর্শ পছন্দ না হওয়ায় মিন্টু ব্যবস্থাপত্রটি ছিঁড়ে চিকিৎসকের টেবিলে ছুড়ে বের হচ্ছিলেন। এ সময় প্লাবন হালদার স্বগতোক্তির স্বরে বলেন, ‘এসব লোক কোথা থেকে আসে!’ এ কথা শুনে মিন্টু তার দিকে তেড়ে আসেন। প্লাবন সরে গেলে তাকে গালাগাল করেন মিন্টু। এ সময় সামনে থাকা বীথি আক্তার প্রতিবাদ করলে তাকে কয়েকটি থাপ্পড় দেন এ বিএনপি নেতা।

এ বিষয়ে ভুক্তভোগী বীথি আক্তার জানান, বড় বোন ও মায়ের চিকিৎসার বিষয়ে পরামর্শ নিতে জরুরি বিভাগে গিয়েছিলাম। বিএনপি নেতা মিন্টুকে চিনতাম না। তার অশ্লীল গালাগাল ও আচরণ দেখে আমি শুধু বলেছি, একজন ডাক্তারের সঙ্গে এমন আচরণ করা ঠিক না, ভাইয়া। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার ওপর হামলা চালান।

এদিকে চিকিৎসককে হেনস্তার ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com