1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিস

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯০ বার

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে আসেন তারা।

ইসি সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বেলা ১১টার দিকে বৈঠকে বসেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের পাঁচ সদস্য।

গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে এনিসিপির চাওয়া ‘শাপলা’ ছাড়া ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি। যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। ইসির এ সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।

এর আগে ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য একই প্রতীক চায়। দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যে প্রতীকটি নিজেদের তফসিলভুক্ত করেনি ইসি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights