1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৌলতপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে উপজেলা যুবদলের সংবাদ সম্মেলন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৌলতপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে উপজেলা যুবদলের সংবাদ সম্মেলন

জনিরুল ইসলাম
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯৯ বার

‎কুষ্টিয়ার দৌলতপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। দৌলতপুর ‎উপজেলার তারাগুনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)দলীয় কার্যালয়ে রোববার বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদর ইউনিয়নের চক কৃষ্ণপুর গ্রামে স্থানীয় দুই পক্ষের মধ্যে পূর্ব শত্রুতার জের হিসাবে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তাতে কতিপয় সংবাদ কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে, স্থানীয় ও দৈনিক সংবাদপত্রে এবং ইলেকট্রনিক মিডিয়ায় স্থানীয় যুবদল ও বিএনপি কর্মী উল্লেখ করে যে মিথ্যা তথ্য উপস্থাপন করে ভুয়া সংবাদ প্রকাশ করেছেন তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। কতিপয় স্বার্থান্বেসী মহল তাদের নিজ স্বার্থ চরিতার্থ করতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের দিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করে এহেন ভূয়া সংবাদ প্রকাশিত করেছেন।

‎দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু আরও বলেন, চক দৌলতপুরের অভিযুক্ত আব্দুল জাব্বার দৌলতপুর উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল বা ওয়ার্ড যুবদলের কোন সদস্য পদেও নেই।
‎তিনি তার লিখিত অভিযোগে আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দৌলতপুর উপজেলা শাখা বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলা শাখার কর্মী উল্লেখ করে এমন মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট,উদ্দেশ্য প্রণোদিত সংবাদ স্থানীয় গণমাধ্যম কর্মীদের দিয়ে প্রকাশ করা নিছক ব্যাহায়াপনার শামিল এবং গর্হিত অপরাধ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দৌলতপুর উপজেলা শাখার পক্ষ থেকে এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাহবুবুর রহমান, মনি লস্কর, রিফাইতপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মজনু, যুবদল নেতা জাহিদুল ইসলাম, যুবদল নেতা সাগর আহমেদ সহ দৌলতপুর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com