1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, চালক-সহকারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, চালক-সহকারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬৬ বার

ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে একটি মালবাহী ট্রাক। আজ সোমবার সকাল ৬টার দিকে কক্সবাজার-ঢাকা রেলপথের বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাকটি পেকুয়া থেকে মাল নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল। ক্রসিং পার হওয়ার সময় সেখানে ছিল না কোনো গেটম্যান কিংবা সতর্কতামূলক সংকেত। ফলে চালক বুঝতে না পেরে রেললাইনের ওপর উঠে পড়েন। ঠিক সেই মুহূর্তেই দ্রুতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি হারবাং স্টেশন অতিক্রম করে ক্রসিংয়ে পৌঁছে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ওই রেলক্রসিংয়ে নেই কোনো গেটম্যান কিংবা কার্যকর সিগন্যাল ব্যবস্থা। বারবার অভিযোগ করলেও কর্তৃপক্ষের সাড়া মেলেনি।

দুর্ঘটনার পর ট্রেন চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটি সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com