1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহের ভালুকায় মা সহ দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহের ভালুকায় মা সহ দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

শিবলী সাদিক খান
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯২ বার

 

ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে মা ও তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকার পৌর শহরের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার গার্মেন্টস শ্রমিক রফিজ উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা (৪) এবং ছেলে নীরব (২)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রফিজ উদ্দিন স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে রফিজ উদ্দিনের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কীভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ধারণা করা হচ্ছে নিহত ময়না বেগমের স্বামী রফিজ উদ্দিনের ভাই নজরুল এই হত্যাকান্ড ঘটিয়েছে। ঐ বাসার সাথেই বাসা নিয়ে বসবাস করতেন। নজরুলকে আটকে অভিযান চলছে। তাকে আটক করা হলে হত্যাকান্ডের সঠিক কারণ জানা যাবে। তবে নিহত ময়নার স্বামী একটু দুরে একটি গার্মেন্টসে কাজ করে। রাতে সে বাসায় আসেনি বলে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com