1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে বিচারক ও আইনজীবীদের ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে বিচারক ও আইনজীবীদের ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৯ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ ব্যাডমিন্টন মাঠে একই কোর্টে একত্রিত হয়েছে রাজশাহী বিচার বিভাগ ও এডভোকেট বারএসোসিয়েশন। রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের উদ্যোগে স্মৃতির এলবামে নিজেদের ক্যামেরাবন্দি করে রাখলেন ব্যাডমিন্টন প্রেমিরা।

গতকাল সন্ধ্যা ৭.০০ টায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আইনজীবীদের আয়োজনে বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে মোট ১২টি দল নিয়ে দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে বিচার বিভাগ থেকে ৬টি ও আইনজীবী থেকে ৬টি দল অংশ গ্রহণ করেন।

টুর্নামেন্টের প্রথম দিনে গ্রুপ পর্বের খেলা শেষ করে বিজয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিচার বিভাগ থেকে টিম-১ অর্থাৎ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মাদ ইকবাল বাহার ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম, টিম-২ অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মহিদুর রহমান ও শংকর কুমার, জেলা আইনজীবী সমিতির টিম-১ এড. সাদমান সৌমিক ও এড.ওয়াহিদ মাহমুদ প্রিন্স ও টিম-২ এড.মীর সাজ্জাদ হোসেন ও এড.শুভজিত কুমার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান।

এছাড়াও ব্যাডমিন্টন খেলায় উপস্থিত ছিলেন, বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালের জেলা জজ পদমর্যাদার বিচারকবৃন্দ, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহ মো: জাকির হাসান, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মাদ ইকবাল বাহার, বিভিন্ন স্তরের বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জমশেদ আলীসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com