1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় আপন দুই ভাই নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় আপন দুই ভাই নিহত

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর ভাই নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।
গতকাল সোমবার বিকেলে উপজেলার শহরকুড়ি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের জলিল হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৫৫) ও তার ভাই ইদ্রিস আলী (৫০)। ঘটনার আগে নন্দীগ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুই সহোদর। ঘটনাস্থলে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে চলন্ত মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নিহত হয় আপন দুই ভাই। ঘাতক বাসটি আটক করা যায়নি। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com