1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৯২ লাখ টাকার স্বর্ণসহ আটক-৩ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৯২ লাখ টাকার স্বর্ণসহ আটক-৩

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭০ বার

যশোরে বাঘারপাড়া উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ তিনজন পাচারকারীকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করে বিজিবি।
আটকরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার চর চারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহী জীবন (৩৫), গাজীপুর জেলার পূর্ব বাগবাড়ি গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৬) এবং বগুড়া জেলার শেরপুর উপজেলার রানিরহাট গ্রামের সুচিত্র লাল মণ্ডলের ছেলে শ্রী রামপ্রসাদ মণ্ডল (২৮)।
বিজিবি জানায়, আটককৃতদের প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুইজন যশোর-চৌগাছা হয়ে এবং একজন যশোর-নাভারণ হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো বহন করছিল। ঢাকার তাতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা এবং দুইজন যশোর হয়ে চৌগাছা যাচ্ছিল।

বিজিবি আরও জানায়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের বাঘারপাড়া থানায় হস্তান্তরের করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com