1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
স্ত্রীসহ বেনজীর আহমেদের দুই দেশে থাকা সম্পদ জব্দের আদেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

স্ত্রীসহ বেনজীর আহমেদের দুই দেশে থাকা সম্পদ জব্দের আদেশ

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩৫ বার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন উপ-পরিচালক মো. হাফিজুর রহমান।

জব্দ ও অবরুদ্ধের আদেশ পাওয়া সম্পদের মধ্যে রয়েছে, বেনজীর ও তার স্ত্রীর নামে নিউইয়র্কের বাফেলো শহরের ৪ লাখ ৩০ হাজার ডলারের অস্থাবর সম্পদ, আমেরিকার স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে বেনজীরের নামে দুই হিসাব এবং মালয়েশিয়ায় সিআইএমবি ইসলামি ব্যাংক বেরহাডে দুটি হিসাব।

দুদকের আবেদনে বলা হয়, বেনজীর আহমেদ পুলিশের মহাপরিদর্শক থাকা অবস্থায় তার বৈধ আয়ের উৎসের বাইরে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন, যা অনুসন্ধানাধীন।

আবেদনে আরও বলা হয়, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন।

পরে জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com