1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর শহরের আশরাফুল হত্যা মামলার প্রধান আসামি আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর শহরের আশরাফুল হত্যা মামলার প্রধান আসামি আটক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮০ বার

যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ষষ্ঠীতলার আশরাফুল ইসলাম হত্যা মামলার ২ জন আসামীকে গ্রেফতার করে র‍্যাব-৬,সিপিসি-৩ যশোর।
তথ্যনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত রিয়াজ হোসেন বাপ্পীর সাথে ভিকটিম আশরাফুলের পূর্ব হতেই বিরোধ চলে আসছিল। অভিযুক্ত রিয়াজ হোসেন বাপ্পীর মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে তার স্ত্রী সুমাইয়ার সাথে কয়েকমাস পূর্বে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ভিকটিম আশরাফুলের সহিত সুমাইয়ার বিবাহ হলে অভিযুক্ত তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে ও আশরাফুলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে থাকে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল ইং ১২/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক ৮ ঘটিকার দিকে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকায় ভিকটিম আশরাফুল’কে রিয়াজ হোসেন বাপ্পী সহ অন্যান্য আসামীরা মিলে কুপিয়ে মারাত্মক আহত করে। পরবর্তীতে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। উক্ত বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে অভিযুক্তরা নিজেদের আত্মগোপন করে।
র‍্যাব-৬,সিপিসি-৩ কোম্পানির অধিনায়ক মোঃ রাসেল স্কোয়ায়ন ড্রন লীডার জানান,র‍্যাব-৬, যশোর ক্যাম্প ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে, জেলার কোতয়ালী মডেল থানাধীন চারখাম্বার মোড় এলাকা থেকে অদ্য ইং ১৩ জুলাই১১.৩৫ ঘটিকায় সূত্রে উল্লেখিত মামলার এজাহারনামীয় ১নং আসামী রিয়াজ হোসেন বাপ্পী (২৮), পিতা-আব্দুল খালেক, মাতা- মনি বেগম, সাং- ষষ্ঠীতলা (মোস্তাক এর বাড়ীর সামনে), থানা-কোতয়ালী, জেলা-যশোর’কে এবং বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রাজীব হোসেন (১৯), পিতা- মোঃ আক্তার হোসেন, সাং- ষষ্ঠীতলা, ০৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-যশোর’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ভোলা ট্যাংক রোড এলাকা থেকে অদ্য ইং ১৩ জুলাই ২০২৫ দুপুরে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, অভিযুক্ত রিয়াজ হোসেন বাপ্পী (২৮) এর বিরুদ্ধে একটি অস্ত্র আইনে ও একটি মাদক আইনের মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com