1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাগরুক রাখতে জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাগরুক রাখতে জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু

কক্সবাজার জেলা প্রতিনিধি, ওমর ফারুক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৯ বার

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাগরুক রাখতে জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ আরম্ভ হয়েছে। ১৪ জুলাই ২০২৫ খ্রি. নির্মাণকাজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী(অব:)।

আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল(অব:) আব্দুল হাফিজ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, কক্সবাজার পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন। পরিদর্শন শেষে অতিথিগণ জুলাই শহীদদের স্মরণে মোনাজাতে অংশ নেন।

এসময় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজন, আহত যোদ্ধাগণ ও ছাত্রবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com