
মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান- ময়মনসিংহঃ মোছাঃ নুসরাত আক্তার, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর একাদশ শ্রেণীর ছাত্রী এবং ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন এর অন্তর্গত বান্দিয়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল বাতেন খানের মেয়ে। সে আজ সকালে আনুমানিক ১০ ঘটিকায় পাশ্ববর্তী উথুরা ইউনিয়নে অবস্থিত উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষা দেওয়ার জন্য অটোতো যাচ্ছিলেন। যাওয়ার পথে বগাজান কাজীবাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনার কবলে পরেন। তাৎক্ষণিক ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে সেখানে মারা যায়- নুসরাত। অটো টিকে ০১টি টাক ধাক্কা দিয়ে উল্টিয়ে ফেলেছিল। নুসরাতের মৃত্যুতে তার নুসরাতের পরিবারে ও কলেজে নেমে এসেছে- শোকের ছায়া। ইতুমধ্যে কলেজ কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন। আজ রাত ৮ ঘটিকায় তার নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে নুসরাতকে।