1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২০৫ বার

বাংলাদেশ সেনাবাহিনীর ৪২তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে নার্স পদে শুধু নারীদের নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ আগস্ট পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: নার্স (নারী) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৩.৫০ (ন্যূনতম) নিয়ে সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইননার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্নকারী।

বয়সসীমা: ১ জানুয়ারী ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

বৈবাহিক অবস্থা: বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা

উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি ওজন: ৪৬ কেজি 

বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি প্রসারণ- ৩০ ইঞ্চি 

আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ১০০০/-(এক হাজার) টাকা (অফেরতযোগ্য)

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এএফএনএস অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন।

অন্যান্য সুযোগ সুবিধা বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।

চিকিৎসা: সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা প্রাপ্ত হবেন। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক দেশে এবং দেশের বাহিরে সুচিকিৎসার সুযোগ পাবেন।

সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন।

আবেদনের শেষ সময়: ০২ আগস্ট ২০২৫

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights